ব্রাউন সুগার পাচারের মূল পান্ডা গ্রেপ্তার

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গ্রেফতার হেরোইন বাজারের মূল পান্ডা। ৬ অক্টোবর গোপন সূত্রের ভিত্তিতে ধর্মনগর পশ্চিম চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত থেকে খোকন নমশূদ্র নামে এক ব্যক্তিকে গোয়েন্দা দপ্তর এবং ধর্মনগর থানার পুলিশ গ্রেপ্তার করেছিল। তার কাছ থেকে ৫০ গ্রাম ব্রাউন সুগার পাওয়া গিয়েছিল। সেই মামলার অপর আসামি ছিল ওয়াজিদ মিয়া বয়স ৩৮ বছর। কিন্তু সে পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা তখন সম্ভব হয়নি। বৃহস্পতিবার গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ গ্রেপ্তার করেছে ওয়াজিদ মিয়াকে ।পুলিশের জিজ্ঞাসাবাদে ওয়াজিদ মিয়া যে ব্রাউন সুগারের ব্যবসার সাথে জড়িত রয়েছে তা স্বীকার করে। শুক্রবার তাকে আদালতে প্রেরণ করে পুলিশ রিমান্ড চেয়েছে ধর্মনগর থানার পুলিশ। পুলিশের ধারণা তাকে রিমান্ডে পেলেই ব্রাউন সুগারের বড় রেকেট ধরা পড়বে ।

 

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...