সুপার ডুপার ফ্লপ বিজেপি সরকার, সিপিএমে নেই আস্থা মানুষের : সুদীপ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিজেপি এই রাজ্যে সম্পূর্ণ সুপার ডুপার ফ্লপ একটি সরকার । সাধারণ মানুষকে শুধুমাত্র আই ওয়াশ করে চলছে । উন্নয়নের নামে নতুন নতুন ফলক টাঙ্গিয়ে দিচ্ছে । আসলে উন্নয়ন হচ্ছে না কিছুই । সাধারণ জিবি হাসপাতালে ন্যূনতম পরিষেবা পাচ্ছে না রোগী ও তাদের আত্মীয় পরিজনেরা । সিপিআইএমের উপর মানুষ বিশ্বাস রাখতে পারছে না । সুতরাং রাজ্য তথা গোটা দেশে কংগ্রেসেই ফের আস্থা সাধারণ মানুষদের । সুতরাং কংগ্রেসের সমস্ত নেতৃত্বকে সংগঠন বৃদ্ধির উপর আরও গুরুত্ব আরোপ করতে হবে । রবিবার রাজধানীর স্টুডেন্ট হেলথ হোমে কংগ্রেসের চারটি ডিপার্টমেন্টের নেতৃত্বদের নিয়ে বসা গুরুত্বপূর্ণ বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে কথাগুলি বললেন কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন । এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সহ প্রদেশ কংগ্রেসের অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ ।

 

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...