দিলীপ সরকার মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বিতর্ক সভার বিষয়টি অত্যন্ত প্রাসঙ্গিক ও সময় উপযোগী : মুখ্যমন্ত্রী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দিলীপ সরকার মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে আজ সন্ধ্যায় এক বিতর্ক সভার আয়োজন করা হয়৷ বিতর্ক সভার বিষয় ছিল ‘নিষ্কৃতি মৃত্যু আইন সম্মত হওয়া উচিৎ। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এই বিতর্ক সভার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। বিতর্ক সভার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, দিলীপ সরকার মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বিতর্ক সভার বিষয়টি অত্যন্ত প্রাসঙ্গিক ও সময় উপযোগী। এই ধরণের বিতর্ক সভার আয়োজন অবশ্যই প্রশংসনীয়। মুখ্যমন্ত্রী বলেন, প্রয়াত এডভোকেট দিলীপ সরকার ছিলেন রাজ্যের একজন স্বনামধন্য আইনজীবী। দীর্ঘ ৪৯ বছর ধরে তিনি আইন পেশার সাথে যুক্ত ছিলেন। বিশেষ করে তিনি ক্রিমিনাল মামলার আইনজীবী হিসেবে সুপরিচিতি ছিলেন। তিনি পারদর্শিতার সাথে মামলা পরিচালনা করতেন। প্রয়াত আইনজীবী দিলীপ সরকার ছিলেন গৌহাটি উচ্চ আদালতের আগরতলা ব্রাঞ্চের প্রথম মনোনীত পাবলিক প্রসিউকিউটর৷ রাজ্য সরকার মনোনীত ত্রিপুরা হাইকোর্টের প্রথম বিশেষ পাবলিক প্রসিউকিউটার হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। বিতর্ক সভার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরিষ্ঠ সাংবাদিক শেখর দত্ত, বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. কুনাল সরকার, রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এস সি দাস। বিতর্ক সভায় বিভিন্ন পেশার ৮ জন বক্তা বিষয়ের পক্ষে ও বিপক্ষে মতামত ব্যক্ত করেন। বিতর্ক সভাটি পরিচালনা করেন ডা. কুনাল সরকার।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...