তিন মাস পর পুলিশের জালে ধরা পরল খুনের মূল মাস্টারমাইন্ড

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-খুনের ঘটনার প্রায় তিন মাস বাদে পুলিশের জালে ধরা পরল খুনের মূল মাস্টারমাইন্ড। ধৃত যুবকের নাম বিপ্লব দাস ওরফে বিষ্ণু। গোপন খবরের ভিত্তিতেই পূর্ব থানার পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ঘটনার বিবরনে জানা যায়, গত ২৯ জুন আগরতলা শহরতলী চন্দ্রপুর বলদাখাল এলাকায় পিটিয়ে খুন করা হয় নন্দন সরকার নামে এক যুবককে। চুরির অভিযোগে প্রকাশ্য দিবালোকেই নন্দনকে সেদিন খুন করা হয়েছিল। পুলিশ ঘটনাস্থল থেকে আশঙ্কাজনক অবস্থায় নন্দনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। পরবর্তী সময়ে মৃত নন্দনের স্ত্রী খুনের অভিযোগ এনে আগরতলা পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করে। আর এই অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্তে নেমে প্রথম দিকে তিনজনকে জালে তুলতে সক্ষম হয়। যারা এখনো জেল হেফাজতে রয়েছে। তবে এই খুনের ঘটনায় যুক্ত মূল মাস্টারমাইন্ড সহ আরো অনেকেই পলাতক ছিল। এর মধ্যেই আগরতলা পূর্ব থানার পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে বলদাখাল এলাকায় চাঞ্চল্যকর খুনের ঘটনায় মূল মাস্টারমাইন্ড বিপ্লব দাস ওরফে বিষ্ণুকে জালে তুলতে সক্ষম হয়। বুধবার পুলিশি রিমান্ডে মূল অভিযুক্তকে আদালতে তুলে পূর্ব থানার পুলিশ। থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রানা চ্যাটার্জি জানান মূল অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ চালিয়ে খুব শীঘ্রই বাকি অন্যদের জালে তুলবে পুলিশ।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...