মনিপুরে হিংসার দায় ফেললেন কংগ্রেসের উপর মনিপুরের মুখ্যমন্ত্রী 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মনিপুর রাজ্যে হিংসাত্মক ঘটনার জন্য মনিপুর কে বিভিন্ন সময় কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বিরোধীরা। কিন্তু এবার এর দায় উল্টো কংগ্রেসের ঘাড়ে খেললেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। তিনি দাবি করছেন যে রাজ্যে শান্তি ফিরে এসেছে এর কৃতিত্ব জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। মণিপুরের মুখ্যমন্ত্রী বলেন, “আমরা সবসময় তাঁর উপদেশ নিয়ে চলি। সংসদে প্রধানমন্ত্রী মোদি এবং অমিত শাহর বক্তব্য শোনার পর মণিপুরে এখন শান্তি আছে। গৃহহীন মানুষদের পুনর্বাসন এবং পুনরায় বসতি স্থাপনের এটা একটা রুটিন কাজ। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেশ শোনার জন্য এখানে এসেছি।” তাছাড়া মণিপুর হিংসা নিয়ে রাহুল গাঁধীর মন্তব্যের ও কড়া জবাব দেন তিনি। তিনি বলেন, “লাদাখে থাকতে কী করে মণিপুরের কথা বলছেন রাহুল গাঁধী ? যদি লাদাখে থাকেন, তাহলে লাদাখ নিয়ে বলুন। আজ মণিপুর যা হচ্ছে, তা সব কংগ্রেসের সৃষ্টি। মানুষের জীবন নিয়ে রাজনীতি করা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...