মুসলিম সম্প্রদায় ও যুব সম্প্রদায়ের স্বার্থে জয়ী করতে হবে বিজেপি প্রার্থীকেই : আবু খয়ের,(মথা)

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সমাজের পিছিয়ে পড়া মুসলিম সম্প্রদায়ের স্বার্থে এবং যুবকদের উন্নয়নের লক্ষ্যে বিপুল ভোটে জয়ী করতে হবে বিজেপি মনোনীত প্রার্থীদের। সাংবাদিক বৈঠকে এই আহ্বান রাখেন বক্সনগরের তিপরা মথা বিজিত প্রার্থী তথা দল থেকে বহিষ্কৃত আবু খয়ের। আবু খয়ের তাকে তিপরা মথা দল থেকে বহিষ্কার করা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বলেন সমাজের স্বার্থে, পিছিয়ে পড়া মুসলিম সম্প্রদায় ও যুব সম্প্রদায়ের স্বার্থে কথা বলার জন্যই আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আমি চাইবো গত ২৫ বছর বক্সনগর এলাকার যে উন্নয়ন সিপিএম দল করতে পারেনি সেই উন্নয়ন এবার বিপুল ভোটে জয়ী হয়ে করে দেখাবে বিজেপি প্রার্থী তফাজ্জল হোসেন। এদিন আবু খয়ের বলেন রাইফেলের গুলি আর মুখের বুলি একবার বেরিয়ে গেলে আর কখনো ফিরিয়ে ঢুকানো যায় না। বক্সনগর এর উন্নয়নের ধারাকে সুদৃঢ় করতে জয়ী করতে হবে বিজেপি প্রার্থীকেই।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...