আগরতলা পুর নিগমের ১৪ নং ওয়ার্ডের প্রাক্তন পারিষদ হরিপদ চক্রবর্তী প্রয়াত

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা পুর নিগমের ১৪ নং ওয়ার্ডের প্রাক্তন পারিষদ হরিপদ চক্রবর্তী প্রয়াত। বুধবার সন্ধ্যায় আগরতলায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।তিনি রেখে গেছেন স্ত্রী ও দুই কন্যাসহ অগণিত আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী। প্রয়াত হরিপদ চক্রবর্তী কর্মজীবনে ছিলেন শিল্পদপ্তরের এক আধিকারিক। পরবর্তী সময়ে চাকুরী থেকে অবসর নেবার পর পুর নিগমের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পারিষদ নির্বাচিত হন। তিনি হয়েছিলেন সমবায় ব্যাংকের চেয়ারম্যানও। ছিলেন পার্টির রামনগর অঞ্চল কমিটির প্রাক্তন সদস্য। বৃহস্পতিবার হাসপাতাল থেকে তার মরদেহ প্রথমে নিয়ে যাওয়া হয় প্রয়াতের নিজ বাসভবনে। পরে সেখান থেকে সিপিআইএম জেলা ও রাজ্য কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। রাজ্য কার্যালয়ে প্রয়াতের মরদেহে দলীয় পতাকা দিয়ে ডেকে দেন রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। সেখানে শেষ শ্রদ্ধা জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিপিআইএম রাজ্য নেতৃত্ব মানিক দে, নারায়ণ কর, রতন দাস, পবিত্র করসহ আরো অনেকে। দলীয় কার্যালয়ে অন্তিম শ্রদ্ধা জানানোর পর বটতলা মহাশ্মশানে সম্পন্ন হয় প্রয়াত হরিপদ চক্রবর্তীর শেষকৃত্যের কাজ।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...