পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চলতি মৌরসুমে রাজ্যের বিভিন্ন স্থানে পানীয় জলের তীব্র সংকটে দেখা দিয়েছে। কিছু কিছু স্থানে জলস্তর নিচে নেমে যাওয়ার ফলে গভীর নল কূপগুলি দিয়ে জল উঠছে না। ফলে পাইপ লাইনের মাধ্যমে জল সরবরাহ বন্ধ হয়ে পড়েছে।বিশেষ করে পাহাড়ি অধ্যুষিত এলাকাগুলিতে পানীয় জলের সংকট তীব্র আকার ধারণ করেছে।সম্প্রতি কিছু কিছু স্থানে গাড়ির মাধ্যমে জল সরবরাহ করা হয়েছিল। বর্তমানে তাও বন্ধ করে দিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার গন্ডাছড়া টু অমরপুর সড়কের কাসমাই পাড়া ব্রু রিসেটেলমেন্ট ক্যাম্পের জনজাতি অংশের লোকেরা সকাল থেকে পানীয় জলের দাবিতে পথ অবরোধে বসেছে। ফলে বন্ধ হয়ে পড়েছে যানবাহন চলাচল। রাস্তার দুই দিকে সারি সারি গাড়ি ঠাই দাঁড়িয়ে পড়েছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...