PMAY-G প্রকল্পে রাজ্যের জন্য অতিরিক্ত ১৩০,৬৯৫ টি আবাস বরাদ্দ : মন্ত্রী সুশান্ত চৌধুরী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
ভারত সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রক প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পে রাজ্যের জন্য অতিরিক্ত আরও ১ লক্ষ ৩০ হাজার ৬৯৫টি আবাস বরাদ্দ করেছে। আজ সচিবালয়ে এক সাংবাদি সম্মেলনে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী এ সংবাদ জানান। সাংবাদিক সম্মেলনে পর্যটন মন্ত্রী আরও জানান, ইতিমধ্যেই প্রধানমন্ত্রী আবাস যোজনা- গ্রামীণ প্রকল্পে ত্রিপুরাকে ২ লক্ষ ১ হাজার আবাস তৈরীর বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে বেশীর ভাগ আবাস নির্মাণের কাজ সমাপ্ত হয়েছে। অবশিষ্ট আবাসগুলির নির্মাণ কাজও অতি দ্রুত সম্পন্ন করা হবে। তিনি জানান, প্রধানমন্ত্রী আবাস যোজনা-আরবান প্রকল্পে রাজ্য ৮৭ হাজার আবাস নির্মাণের বরাদ্দ পেয়েছিল। এরমধ্যে ৫৩ হাজার আবাস নির্মাণের কাজ শেষ হয়েছে। সাংবাদিক সম্মেলনে পর্যটন মন্ত্রী আশা ব্যক্ত করেন রাজ্যের জন্য অতিরিক্ত আবাস বরাদ্দ হওয়ায় রাজ্যের আর্থসামাজিক মানের উন্নতি ঘটবে৷ পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন সবার জন্য পাকা আবাস বাস্তবায়িত হবে। সাংবাদিক সম্মেলনে পর্যটন মন্ত্রী প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ প্রকল্পে রাজ্যের জন্য অতিরিক্ত আবাস বরাদ্দ করায় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীকে কৃতজ্ঞতা জানান।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...