নেশা সামগ্রী সহ আটক এক নেশাকারবারী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- একদিকে নেশাকারবারিদের রমরমা ব্যবসা যেমন বেড়েছে, অপরদিকে তাদের পাকড়াও করার ক্ষেত্রে প্রতিনিয়ত চলছে পুলিশি অভিযান । বুধবার মধুপুর থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয় ব্রাউন সুগার ও একটি বাইকসহ এক নেশা কারবারী । ঘটনার বিবরনে প্রকাশ, দক্ষিণ মধুপুর এলাকার বাপন বণিক উরফে নান্টু, দীর্ঘদিন যাবৎ মধুপুর এলাকায় ব্রাউন সুগার, ইয়াবা ট্যাবলেট, ফেন্সিডিল নেশা জাতীয় সিরাপের বাণিজ্য চালিয়ে যাচ্ছে। গোপন খবরের ভিত্তিতে মধুপুর থানার পুলিশ এদিন রাতে তার বাড়িতে হানা দিয়ে ১৫৩ টি ব্রাউন সুগারের কন্টেইনার,একটি বাইক উদ্ধার করে এবং তাকে গ্রেফতার করে মধুপুর থানায় নিয়ে আসে ।অভিযুক্তের বিরুদ্ধে এনডিপিএস এক্টে মামলা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক পান্না লাল সেন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...