যানজট সমস্যা নিরসনে গুরুত্বপূর্ণ বৈঠক

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানী শহরে অবৈধ পার্কিং সহ শহরের যানজট সমস্যা নিরসনের লক্ষ্যে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় পুর নিগমের কনফারেন্স হলে। উপস্থিত ছিলেন রাজ্য সরকারের অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। শহরের ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, ট্রাফিক দপ্তরের উচ্চপদস্থ আধিকারীক, পুলিশ আধিকারিক ও বিভিন্ন জোনের চেয়ারম্যানগণ বৈঠকে আলোচনায় অংশ নিয়েছে। শুরুতেই বৈঠকের মূল বিষয়বস্তু তুলে ধরেছেন নিগমের কমিশনার ডা: শৈলেস যাদব। মেয়র দীপক মজুমদার শহরের যানজট সমস্যা নিরসনে ট্রাফিক আধিকারিকদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। পাশাপাশি অর্থমন্ত্রী প্রণজিত সিংহ রায়, শহরকে যানজট মুক্ত করতে পেইড পার্কিংয়ের পাশাপাশি ফ্রি পার্কিং জোন ঘোষণা করার জন্যও পরামর্শ দেন নিগমের মেয়রকে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...