রেললাইনে ঝাঁপ দিয়ে এবার আত্মঘাতী এক ব্যাঙ্কে কর্মী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রেললাইনে ঝাঁপ দিয়ে এবার আত্মঘাতী এক ব্যাঙ্কে কর্মী। মৃত ব্যাংক কর্মীর নাম শিবু দে। ঘটনা আগরতলা শহরতলী যোগেন্দ্রনগর সাধু টিলা ব্রিজ সংলগ্ন এলাকায়। মৃত ব্যক্তির কাছ থেকে পাওয়া গেল সুসাইড নোট। আত্মহত্যার জন্য শুক্রবার রেল লাইনকেই বেছে নিলেন আগরতলা শহরতলী যোগেন্দ্রনগর রেন্ট্রাস কলোনি এলাকার বাসিন্দা পেশায় ব্যাংক কর্মী শিবু দে। এদিন রেল লাইনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয় শিবু। বিষয়টি স্থানীয় লোকজন প্রত্যক্ষ করতে পেরে সঙ্গে সঙ্গে খবরদার দমকল বাহিনী ও আরক্ষা বাহিনীর কর্মীদের। রেলে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। মৃত ব্যক্তির কাছ থেকে পাওয়া গেল একটি সুইসাইড নোট। যদিও তাতে কি লেখা রয়েছে তদন্তের স্বার্থে তা জানাতে নারাজ পুলিশ। জানা গেছে মৃত ব্যক্তি আগরতলা স্টেট কোপারেটিভ ব্যাংকে হেড ক্লার্ক হিসেবে কর্মরত। তার এই আত্মহত্যার ঘটনাকে ঘিরে গোটা যোগেন্দ্রনগর এলাকায় একদিকে যেমন নেমে আসে শোকের ছায়া, ঠিক তেমনি আবার একাংশ মহলে উঠছে নানা প্রশ্ন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...