কুমারি মধুতি রূপশ্রী শহীদান দিবস পালিত

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১৯৪৯ সালের ১৪ চৈত্র দিনটিতে খোয়াই এর পদ্মবিলে রাজ্যের প্রথম তিন নারী কুমারী মধুতি রূপশ্রী মিলিটারির গুলিতে শহীদের মৃত্যুবরণ করেন। এরপর থেকেই প্রতিবছর এই দিনটিকে কুমারি মধুতি রূপশ্রী শহীদান দিবস হিসেবে উদযাপন করে আসছে সিপিআইএম। এবারও তার ব্যতিক্রম নয়। রাজ্যের বিভিন্ন প্রান্তেই নানা কর্মসূচির মধ্য দিয়ে বুধবার দিবসটি উদযাপন করলো সিপিআইএম দলের নেতা কর্মী সমর্থকরা। এদিন সকালে কেন্দ্রীয়ভাবে রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় আগরতলা মেলার মাঠস্থিত পার্টির রাজ্য কার্যালয়, দশরথদেব স্মৃতি ভবনে।অপরদিকে প্যারাডাইস চৌমুহনীতে শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করেছে নারী নেত্রীরা। সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে শহীদদের স্মৃতিতে শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান পার্টির রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। এছাড়াও ছিলেন প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক, উপজাতি গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাধাচরন দেববর্মা, কৃষক নেতা শ্যামল দে সহ আরো অনেকে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...