মহাকরণে মন্ত্রী শ্রী চৌধুরীকে সংবর্ধনা জানালেন রেশন শপ ডিলার ওয়েলফেয়ার সোসাইটি

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্য মন্ত্রিসভার সদস্য এবং নবনির্বাচিত বিধায়করা এখন সংবর্ধনার জোয়ারে ভাসছেন। প্রায় প্রতিদিনই রাজ্যের কোন না কোন সংগঠনের উদ্যোগে সংবর্ধিত হচ্ছেন মন্ত্রী বিধায়করা। আর এই প্রক্রিয়ায় যেন অনেকটা সামনের সারিতে রয়েছেন খাদ্য ও জন সংভরণ দপ্তরের নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুশান্ত চৌধুরী। কখনো নিজের বাসভবনে, আবার কখনো মহাকরণে সংবর্ধনার জোয়ারে ভাসছেন তিনি। শুক্রবার মহাকরণে মন্ত্রী শ্রী চৌধুরীকে সংবর্ধনা জানালেন রেশন শপ ডিলার ওয়েলফেয়ার সোসাইটির এক প্রতিনিধি দল। মন্ত্রীর হাতে পুষ্প্রস্তবক তুলে দিয়ে এবং উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানান প্রতিনিধি দলের সদস্যরা। পরে সংক্ষিপ্ত পরিসরে আয়োজিত আলোচনায় ডিলারদের বিভিন্ন সমস্যা প্রতিনিধি দলের সদস্যরা তুলে ধরেন মন্ত্রীর কাছে। মন্ত্রী আশ্বাস দেন তাদের দাবিগুলি আগামী দিন পূরণের যথাযোগ্য উদ্যোগ গ্রহণ করা হবে। একই সাথে মন্ত্রী রাজ্যের গণ বন্টন ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে ডিলারদের সহযোগিতা কামনা করলেন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...