রহস্যজনক অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ধ্বংসে পরিণত প্রায় ১০ টি দোকান

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রহস্যজনক অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ধ্বংসে পরিণত প্রায় ১০ টি দোকান। ঘটনা শুক্রবার গভীর রাতে আগরতলা শহরতলী নতুননগর কো অপারেটিভ বাজারে। স্থানীয়রা প্রথম বিষয়টি প্রত্যক্ষ করতে পেরে খবর দেয় দমকল বাহিনীর কর্মীদের। বাজারে অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় দমকল বাহিনীর বেশ কয়েকটি ইঞ্জিন। তাদের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষতিগ্রস্ত দোকান গুলির মধ্যে ছিল সিমেন্টের দোকান, টমটমের দোকান, কেক, বিউটি পার্লার সহ আরো বিভিন্ন সামগ্রির দোকান। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪০ থেকে ৫০ লক্ষ টাকা। এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যান এলাকার বিধায়ক ডক্টর দিলীপ কুমার দাস। তিনি প্রতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলে কিভাবে সরকারি সহায়তা প্রদান করা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...