দুর্ঘটনা প্রতিরোধে শিক্ষামন্ত্রী স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের হাতে আয়োজকরা তুলে দিলেন হেলমেট

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দুর্ঘটনা প্রতিরোধে দেশ জুড়ে নানা কর্মসূচি হাতে নিয়ে কাজ করছে টেক্সেস সোসাইটি। এই সোসাইটি তথা আইসিআইসিআই লুম্বার্ড এর উদ্যোগে ত্রিপুরাতেও চলছে সচেতনতামূলক কর্মসূচি। গৃহীত কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবার আগরতলায় বেশ কিছু সংখ্যক স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের হাতে আয়োজকরা তুলে দিলেন হেলমেট।একই সাথে দুর্ঘটনা প্রতিরোধ করার লক্ষ্যে রাজধানীতে এই সংস্থা আয়োজন করে এক সচেতনতামূলক বাইসাইকেল মিছিলেরও। উমাকান্ত একাডেমী প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী নিজের হাতে এদিন স্কুল পড়ুয়াদের পরিয়ে দিলেন হেলমেট। পরে পতাকা নেড়ে সচেতনতামূলক বাইক মিছিলেরও সূচনা করেন তিনি।

Share post:

Subscribe

Popular

More like this
Related

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...

ধর্মনগর উপনির্বাচন: ৪ মে গণনা, প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার ৫৬-ধর্মনগর বিধানসভা...