রেললাইন থেকে আবারো উদ্ধার যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রেললাইন থেকে আবারো উদ্ধার যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন মাইগঙ্গা বাজার সংলগ্ন রেল ব্রিজ এলাকায় শনিবার সকালে। ঘটনার বিবরণে জানা যায়,, তেলিয়ামুড়া থানাধীন মাইগঙ্গা রেল ব্রিজ সংলগ্ন এলাকায় শনিবার সকালে এলাকার লোকজন প্রত্যক্ষ করে রেললাইনে একটি ক্ষতবিক্ষত মৃতদেহ পড়ে রয়েছে। পরবর্তীতে ঘটনার খবর পাঠানো হয় তেলিয়ামুড়া রেল পুলিশ’কে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তেলিয়ামুড়া রেল পুলিশ। জানা গেছে, এটি তেলিয়ামুড়া থানাধীন নেতাজি নগর এলাকার রাজদীপ রায়ের মৃতদেহ। রাজদীপের বয়স কুড়ি বছর। পরবর্তীতে পরিবারের লোকজন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং কান্নায় ভেঙ্গে পরে। এদিকে রাজদীপের পিতা লিটন রায়ের অভিযোগ করে জানান,, শুক্রবার সন্ধ্যায় রাজদীপ বেরিয়ে যায় তারপর আর বাড়ি ফিরে আসেনি। এদিকে তিনি আরো জানান,গত বৃহস্পতিবার রাজদীপের জন্মদিনের দিন গোলাবাড়ি এলাকার লিটন গোপের মেয়েকে নাকি রাজদীপ মেরেছে।এই ঘটনা নিয়ে থানা পর্যন্ত জলঘোলা হয়। পুলিশ রাজদীপকে ওই মেয়ের অভিযোগ মূলে থানায় তুলে নিয়ে যায়। রাজদীপের পিতা আরো জানায়,, ওই মেয়ে নাকি রাজদীপ’কে ভালোবাসতো, কিন্তু সে ওই মেয়েকে পছন্দ করতো না।সে কারণে হয়তো’বা ওই মিথ্যা ঘটনা সাজিয়ে রাজদীপ কে হেনস্তা করেছিল। আর তার ৪৮ ঘন্টা যেতে না যেতে সে রেললাইনে আত্মহত্যা করে। তবে এই ঘটনার পেছনে প্রকৃত কি রহস্য লুকায়িত রয়েছে সমস্ত বিষয় পুলিশি তদন্তের মধ্য দিয়ে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...