নিজ বাড়ি থেকেই উদ্ধার এক নাবালিকার ঝুলন্ত মৃতদেহ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নিজ বাড়ি থেকেই এবার উদ্ধার এক নাবালিকার ঝুলন্ত মৃতদেহ। আত্মঘাতী নাবালিকার নাম জ্যোতি দাস। ঘটনা রাজধানী আগরতলার পশ্চিম মহিলা থানার অন্তর্গত রামসুন্দর নগর এলাকায়। পরিবারের লোকদের অনুপস্থিতির সুযোগ নিয়ে রবিবার দুপুরে নিজ ঘরেই ফাঁসিতে আত্মহত্যা জ্যোতি। পরবর্তী সময়ে পরিবারের লোকজন ঘরে ঢুকে প্রত্যক্ষ করেন এই ঘটনা। পরে খবর দেওয়া হয় পশ্চিম মহিলা থানায়। নিজ বাড়িতেই নাবালিকার ঝুলন্ত মৃতদেহের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। তবে কি কারনে জ্যোতি আত্মহত্যার পথ বেছে নিল , সে বিষয়ে পরিবারের লোকজন কিছু জানাতে পারেনি। তার এই অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে গোটা এলাকায় একদিকে যেমন নেমে আসে শোকের ছায়া, ঠিক তেমনি আবার একাংশ মহলে তার মৃত্যুকে ঘিরে উঠতে শুরু করেছে নানা প্রশ্ন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...

ধর্মনগর উপনির্বাচন: ৪ মে গণনা, প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার ৫৬-ধর্মনগর বিধানসভা...