চুরি হয়ে যাওয়া দুটি গাড়িসহ চোর কে আটক করলো পূর্ব থানার পুলিশ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চুরি যাওয়া দুদুটি চার চাকার গাড়ি উদ্ধার করতে সক্ষম হল আগরতলার পূর্ব থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা যায় গত রবিবার দিন রাতে কলেজ টিলা এলাকা থেকে একটি মারুতি ইকো গাড়ি হাতিয়ে নেয় চোরচক্র। শুধু তাই নয় একই রাতে শহরের রাম ঠাকুর সংঘ এলাকা থেকে আরো একটি টাটা এইচ গাড়ি চুরি করে নিয়ে যায় চোরের দল। গাড়ির দুই মালিক সোমবার পূর্ব থানায় চুরির ঘটনাটি জানালে পুলিশ অভিযোগ মূলে তদন্ত নেমে দুটি গাড়িকেই উদ্ধার করতে সক্ষম হয়। একই সাথে পুলিশ আটক করে এক চোরকে। মঙ্গলবার দুপুরে গাড়ি দুটি মালিকের হাতে তুলে দেয়। অভিযোগ জানানোর মাত্র কয়েক ঘন্টা ব্যবধানে পুলিশের অতি সক্রিয়তায় চুরি হওয়া গাড়ি ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি গাড়ির মালিকরা। এই প্রসঙ্গে সদরের এসডিপিও অজয় কুমার দাস সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান, এর পেছনে একটা চক্র রয়েছে। আশঙ্কা অবৈধ কাজকর্ম সংঘটিত করার জন্যই এবার চার চাকার গাড়িকে বেছে নিয়েছে চরচক্র। যদিও তদন্তেই সবকিছু বেরিয়ে আসতে পারে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...