দ্বিতীয় বর্ষপূর্তিতে সারা দেশের সাথে রাজ্যেও রাস্তায় নামবে কৃষকরা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগামী ২৬ শে নভেম্বর দিল্লির কৃষক আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তিতে সারা দেশের সাথে রাজ্যেও রাস্তায় নামবে কৃষকরা। সেদিন কৃষকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সংঘটিত হবে রাজভবন অভিযান। সোমবার আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে একথা জানান সারা ভারত কৃষক সভার রাজ্যে সম্পাদক পবিত্র কর। সংগঠনের সভাপতি অঘোর দেববর্মা সহ অন্যান্য নেতৃত্বদের পাশে রেখে এদিন সম্পাদক শ্রী কর সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে আগামী ১৫ নভেম্বর ব্রিটিশ ভারতের কৃষক আন্দোলনের অন্যতম স্থপতি বিরসা মুন্ডার প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজ্যেও পতাকা উত্তোলন করা হবে। এছাড়া কৃষকদের দাবি-দাবানি আগামী ১৩ ডিসেম্বর আগরতলায় হবে কনভেনশন। পাশাপাশি এই দিন তিনি আরো জানান, আগামী ১৩ থেকে ১৬ ডিসেম্বর কেরালাতে অনুষ্ঠিত হবে সংগঠনের সর্বভারতীয় সম্মেলন। এই সম্মেলনে রাজ্য থেকে ৩৭ জন প্রতিনিধি অংশগ্রহণ করবে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...