২৩শে বসছে রাজ্য বিধানসভার দ্বাদশ অধিবেশন : অধ্যক্ষ রতন চক্রবর্তী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার দ্বাদশ অধিবেশন। মোট দুদিন বসবে এবারের অধিবেশন ২৩ ও ২৬ শে সেপ্টেম্বর। বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিং শেষে জানালেন অধ্যক্ষ রতন চক্রবর্তী। দুদিনের এই অধিবেশনে মোট দুটি বিল আনা হবে। একটি অর্থ দপ্তরের অন্য আরেকটি এগ্রিকালচার দপ্তরের। বৈঠকে বিরোধী সিপিআইএম দলের তরফে উপস্থিত ছিলেন বিধায়ক তপন চক্রবর্তী। শাসক দলের পক্ষে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন, আইনমন্ত্রী রতন লাল নাথ , বিধায়ক ডা: দিলীপ দাস, রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় সহ প্রমুখ।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...