গাড়ির ধাক্কায় বৃদ্ধ মহিলার মৃত্যু

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-সরকারি ন্যায্য মূল্যের দোকান থেকে বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে বাড়ি যাবার পথে পথেই প্রাণ হারালেন এক বৃদ্ধ মহিলা। তাও আবার গাড়ির ধাক্কায়।শুক্রবার সাত সকালে যান দুর্ঘটনায় মৃত্যু হল মিনা সাংমা নামে ৬৫ বছর বয়সী এই বৃদ্ধ মহিলার। ঘটনা আমবাসা থানার অন্তর্গত হৃদয় বস্তি এলাকায়। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হয় এবং এই ঘটনার সাথে যুক্ত ঘাতক গাড়িটিকে আটক করতে সক্ষম হয়। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আমবাসা থানার পুলিশ। পুলিশ জানায় ঘাতক গাড়িটির চালক ইতিমধ্যেই আমবাসা থানায় আত্মসমর্পণ করে। গাড়িচালকের নাম বিনয় দেববর্মা এবং সে নিজেও এই একই এলাকার বাসিন্দা। যদিও পরবর্তী সময় পুলিশ ময়নাতদন্তের জন্য মৃতদেহ কুলাইস্থিত ধলাই জেলা হাসপাতালে পাঠায়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...