রাজ্যের উন্নয়ন চলছে দ্রুত গতিতে: বিপ্লব

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা ত্রিপুরা :- দীর্ঘ সময় ধরে ত্রিপুরাতে এমন একটা ব্যবস্থা ছিল যারা বারবার সনাতন ধর্মের উপর আঘাত এনেছে। যার পরিবর্তন ঘটেছে 2018 সালে।বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রাজধানীর ইসকন মন্দিরে আয়োজিত ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সেখানে জন্মাষ্টমী উৎসব সমস্ত আচরণবিধি মেনে ভগবান শ্রীকৃষ্ণের পূজার্চনা করেন। এখানে ভক্তদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন দীর্ঘ সময় ধরে ত্রিপুরাতে এমন একটা ব্যবস্থা ছিল, যারা সনাতন ধর্মের প্রচার এবং প্রসারে বাধা দান করতো। এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী আরো বলেন, কংস যেমন কৃষ্ণকে বধের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে, তেমনি শ্রীকৃষ্ণের দয়ায় 2018 সালে ত্রিপুরাতেও পরিবর্তন এসেছে। আর তার সুফল ভোগ করতে শুরু করে দিয়েছে রাজ্যবাসী।শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে সনাতন ধর্মালম্বী মানুষ এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রীর বক্তব্যে রীতিমতো আপ্লুত হয়ে জয় শ্রী কৃষ্ণ বলে ধনী দিতে থাকে।অনুষ্ঠানকে কেন্দ্র করে ভক্তি প্রাণ মানুষের উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...