জোড়া পার্কের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
বুধবার রাজধানী আগরতলার জগন্নাথবাড়ি পার্ক এবং লিচুবাগান স্থিত অ্যালবার্ট এক্কা পার্কের আনুষ্ঠানিক উদ্বোধন হলো রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক ডক্টর দিলীপ কুমার দাস, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। অনুষ্ঠান শুরু হবার আগে অ্যালবার্ট এক্কা পার্কে শহীদ জওয়ান অ্যালবার্ট এক্কার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, অ্যালবার্ট এক্কাদের ইতিহাস কখনো ভুলার নয়। দেশের প্রধানমন্ত্রী বারবার বলছেন দেশকে স্বাধীন করতে গিয়ে যারা আত্ম বলিদান দিয়েছেন, তাদেরকে সব সময় স্মরণ করতে হবে। সরকার তাদেরকে স্মরণীয় করে রাখতে বহুবিধ পরিকল্পনা নিয়েছে। হর ঘর তেরঙ্গা কর্মসূচি তারই অঙ্গ হিসেবে ছিল। এই কর্মসূচি রাজ্যে দারুণভাবে সফল হয়েছে। দেশকে স্বাধীন করতে গিয়ে যারা যারা বলিদান হয়েছে এবং দেশের অখণ্ডটাকে রক্ষা করার জন্য এখনো যারা বলিদান হচ্ছে, তাদেরকে সব সময় দেশবাসী স্মরণ করবে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...