বর্তমান জানাতে প্রাক্তন গেলেন দিল্লিতে

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-বর্তমান ফিরতেই প্রাক্তন গেলেন দিল্লিতে। নয়া দিল্লিতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রাজ্যের বর্তমান বিজেপি সংগঠন এবং সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহার সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী। শ্রী দেব বলেন, রাজ্য বিজেপির সংগঠনকে নিবিড় ভাবে চেনে অমিত শাহ। ত্রিপুরার মানুষের প্রতি শ্রদ্ধাশীল স্বরাষ্ট্রমন্ত্রী। উল্লেখ্য মঙ্গলবারই দিল্লি থেকে রাজ্যে ফেললেন বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। বর্তমানে দিল্লিতে অবস্থানরত রয়েছে রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিকে বর্তমান মুখ্যমন্ত্রী রাজ্যে ফিরতেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর দিল্লি সফর নিয়ে জল্পনা বাড়ছে অভিজ্ঞ মহলে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...