রহস্যজনক ভাবে অগ্নিদগ্ধ এক গৃহবধূ

Date:

জনতার কলম ত্রিপুরা বিশালগড় প্রতিনিধি :- গভীর রাতে নিজ ঘরে রহস্যজনক ভাবে অগ্নিদগ্ধ এক গৃহবধূ। ঘটনা বিশালগড় থানাধীন জাঙ্গালিয়া গ্যাস অফিস সংলগ্ন এলাকায়। কুট্টি দাস নামে গৃহবধূর শাশুড়ি জানায় গভীর রাতে আচমকাই তার ছেলে আগুন আগুন বলে চিৎকার শুরু করে। ছেলের চিৎকার শুনে ঘর থেকে বের হয়ে দেখে ছেলের ঘরে তার পুত্র বধূ অগ্নিদগ্ধ অবস্থায় রয়েছে। মা ছেলে চিৎকার শুনে আস পাশের প্রতিবেশীরাও ছুটে আসে তাদের বাড়িতে। খবর দেওয়া হয় বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের। তারা ঘটনাস্থল থেকে গৃহবধূকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অগ্নিদগ্ধ গৃহবধূর শারীরিক অবস্থা আশঙ্কাজনক অবস্থায় তাকে জিবি হাসপাতালে রেফার করে দেয়। কিন্তু গৃহবধূর শরীরে ঠিক কিভাবে আগুন লেগেছে তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। তাছাড়া গৃহবধূর স্বামী সম্পূর্ন মদমত্ত অবস্থায় রয়েছে বলে জানা গেছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...