ওবিসি মোর্চার সদর আরবান জেলার কার্যকারিনী বৈঠক

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-বিগত তিন মাসের সাংগঠনিক কাজকর্মের পর্যালোচনা এবং আগামী তিন মাসের কাজের রূপরেখা তৈরি করার লক্ষ্যমাত্রা কে সামনে রেখে রাজ্যে চলছে এখন ভারতীয় জনতা পার্টির বিভিন্ন গণসংগঠন গুলির কার্যকারিনী বৈঠক।বুধবার আগরতলা শহীদ ভগৎ সিং যুব আবাসে অনুষ্ঠিত হলো ভারতীয় জনতা ওবিসি মোর্চা সদর আরবান জেলা কমিটির বৈঠক। এদিনের এই বৈঠকে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি সদর শহর জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য। এছাড়াও ছিলেন ওবিসি মোর্চার সভাপতি সুকান্ত পাল মহোদয় এবং সদর জেলার নেতৃবৃন্দরা । বৈঠকে গত তিন মাসের কাজকর্মের পর্যালোচনার পাশাপাশি আগামী দিনের কর্মসূচি নিয়ে আলোচনা করেন নেতৃত্ব। তবে আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পেল আগামী বিধানসভা নির্বাচন। গুরুত্বপূর্ণ এই নির্বাচনকে সামনে রেখে সংগঠনের শক্তি আরো কিভাবে বৃদ্ধি করা যায়, তার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় এদিনের এই বৈঠকে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...