দুর্যোগ মোকাবেলার বিশেষ প্রশিক্ষণ কর্মশালা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মীদের নিয়ে চলছে এখন বিশেষ প্রশিক্ষণ কর্মশালা। আপ স্কেলিং অফ আপদা মিত্র নামে এই বিশেষ প্রশিক্ষণ কর্মশালার ষষ্ঠ দিন আগরতলা লক্ষীনারায়ন বাড়ি দিঘিতে অনুষ্ঠিত হয় দুর্যোগ মোকাবেলা কর্মীদের নিয়ে নৌকা চালানো প্রশিক্ষণ। সেন্ট্রাল ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে এবং রাজ্য সরকারের রাজস্ব দপ্তরের সহযোগিতায় আয়োজিত পঞ্চম ব্যাচের এই বিশেষ প্রশিক্ষণ কর্মশালার ষষ্ঠ দিন ছিল মঙ্গলবার। প্রাকৃতিক দুর্যোগ তথা বন্যায় আক্রান্তদের দ্রুত কিভাবে জলমগ্ন অবস্থা থেকে নিরাপদ জায়গায় পৌঁছে দেওয়া সম্ভব সে বিষয়ে এদিন দুর্যোগ মোকাবেলা কর্মীদের প্রশিক্ষণ দেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...