জামাইষষ্ঠীর বাজারে চাহিদা থাকলেও ব্যবসায় মন্দা জানালেন বিক্রেতারা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বাঙালির বারো মাসে তেরো পার্বণ। সেই বারো মাসের দ্বিতীয় মাস জ্যৈষ্ঠের উৎসব জামাইষষ্ঠী। চলতি বছর ৫ জুন, রবিবার বাঙালি কন্যার মা-বাবারা জামাইকে নেমন্তন্ন করে খাওয়াবেন। শ্বশুরবাড়িতে ভূরিভোজ করবেন জামাইবাবাজিরা। সকালে ফলাহার দিয়ে শুরু হয় জামাই-অপ্যায়ন। তার পর মিষ্টি থেকে নানা ব্যঞ্জন। আর এই জামাইষষ্ঠী কে কেন্দ্র করে রাজধানীর বাজারগুলোতে মাছ মাংসের চাহিদা থাকলেও ব্যবসা মন্দা বলে জানিয়েছেন মাছ মাংস বিক্রেতারা। এদিন সংবাদমাধ্যমকে মাছ মাংস বিক্রেতারা জানান মানুষের হাতে টাকা নেই সুতরাং বাজারে চাহিদা থাকলেও ব্যবসা সেইমতো হচ্ছে না পাশাপাশি এবারের তুলনায় বিগত দিনের ব্যবসা ভালো ছিল বলে জানিয়েছেন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...

ধর্মনগর উপনির্বাচন: ৪ মে গণনা, প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার ৫৬-ধর্মনগর বিধানসভা...