সৃষ্টির অধিষ্ঠাত্রী মহিলাদের পাশাপাশি পুরুষেরাও এই মহান কর্মযজ্ঞে, অগ্রণী ভূমিকা গ্রহণ করছেন- মুখ্যমন্ত্রী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আজ আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত হয় এক অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিনের অনুষ্ঠানে উপস্থিত নার্সিং এর ছাত্র-ছাত্রীরা করোনা অতিমারি থেকে দেশবাসীকে ও রাজ্যবাসীকে টিকাকরণ ও অন্যান্য পদক্ষেপের মাধ্যমে রক্ষা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানান। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন নার্সিং শিক্ষার্থীদের সেবামূলক ভাবনায়, উৎসাহ ও উদ্দীপনা নিয়ে ইতিবাচক ব্যবহার ও বাচনভঙ্গি দ্বারা চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে আসা ব্যক্তিদের সেবায় আগামী কর্মজীবনে আত্মনিবেশ করা প্রয়োজন l অত্যাধুনিক চিকিৎসা কাঠামোর চাইতেও আরোগ্যের লক্ষ্যে সর্বাগ্রে প্রয়োজন ধৈর্যের সহিত, রোগীর সমস্যা অনুধাবন, সদ ব্যবহার ও মনোবল বর্ধক শব্দ চয়ন l সৃষ্টির অধিষ্ঠাত্রী মহিলাদের পাশাপাশি পুরুষেরাও এই মহান কর্মযজ্ঞে, অগ্রণী ভূমিকা গ্রহণ করে আসছেন বলে জানান।

Share post:

Subscribe

Popular

More like this
Related

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...

ধর্মনগর উপনির্বাচন: ৪ মে গণনা, প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার ৫৬-ধর্মনগর বিধানসভা...