স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে রাজ্য সরকারের কর্মযজ্ঞ প্রকাশিত হল চক্ষু বিভাগের সফলতম অস্ত্রোপচারের মাধ্যমে

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাজধানী আগরতলার প্রধান হাসপাতাল জিবিতে সফলভাবে বাইপাস সার্জারির পর, এবার চক্ষু বিভাগের সফল অস্ত্রোপচার করে অনন্য নজির গড়ল রাজধানীর প্রধান রেফারেল হাসপাতাল জিবি। জানা যায় আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালের চক্ষু বিভাগে চোখের রোগীদের নিয়মিত বিভিন্ন অস্ত্রোপচার করা হচ্ছে । গত ২৩ মার্চ জিবিপি হাসপাতালের চক্ষু বিভাগের প্রধান চক্ষুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ ফণী সরকারের নেতৃত্বে মেডিকেল টিম মোট ৬৬ জন চোখের রোগীর চোখের ছানির অস্ত্রোপচারসহ নানা সমস্যার অস্ত্রোপচার ইত্যাদি করেন প্রত্যেকের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে। রাজ্যের স্বাস্থ্য বিভাগের একের পরে এক সফলতা দেখে রাজ্যবাসীর মনে খুশির জোয়ার উঠেছে বিশেষ করে দরিদ্র শ্রেণি থেকে মধ্যবিত্ত অংশের লোকজনদের মধ্যে। রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর অন্যান্য গুরুত্বপূর্ণ পরিষেবার পাশাপাশি স্বাস্থ্য পরিষেবার দিকেও সরকার যে গুরুত্ব দিচ্ছে তা এই সফলতায় প্রকাশিত হয়েছে বলে অভিমত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের।

Share post:

Subscribe

Popular

More like this
Related

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...

ধর্মনগর উপনির্বাচন: ৪ মে গণনা, প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার ৫৬-ধর্মনগর বিধানসভা...