পেট্রোল , ডিজেল , সিলিন্ডার গ্যাস সহ অত্যাবশ্যক পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি SUCI এর

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- দেশের মানুষ যখন পেট্রোল , ডিজেল , সিলিন্ডার গ্যাস সহ অত্যাবশ্যক পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দিশেহারা তখন ত্রিপুরা রাজ্যের টিএনজিসিএল অস্বাভাবিক হারে সিএনজি ও পাইপলাইন গ্যাসের দাম বৃদ্ধি ঘটাল । টিএনজিসিএল – গেইল , ত্রিপুরা ও আসাম রাজ্য সরকারের একটি যৌথ সংস্থা । এই সংস্থা বহিরাজ্য থেকে গ্যাস আমদানী করে না , রাজ্যে উত্তোলিত গ্যাস সরবরাহ করে বলে গ্যাস পরিবহণের খরচা নেই । কাজেই সিএনজি ও পাইপলাইন গ্যাসের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি অযৌক্তিক । তাই সাধারণ মানুষের উপর সিএনজি ও পাইপলাইন গ্যাসের এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধির বোঝা চাঁপানোর তীব্র বিরোধীতা করে এসইউসিআই দলের উদ্যোগে বৃহস্পতিবার টিএনজিসিএল – এর কৃষ্ণনগরস্থিত সার্ভিস সেন্টারের সামনে এক বিক্ষুভ সভা করা হয় । বিক্ষুভ সভায় দাবি উঠে ১ ) অবিলম্বে সিনজি ও লাইন গ্যাসের উপর থেকে বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে । ২ ) সিএনজি এবং পাইপলাইন গ্যাসের উপর থেকে ভ্যাট ও সেস কমাতে হবে । দাবিগুলির সমর্থনে সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখেন দলের রাজ্য সম্পাদক অরুন ভৌমিক, এদিন তিনি বলেন কেন্দ্র ও রাজ্য সরকারগুলি জনসাধারণের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ ঘোষনা করেছে । প্রতিদিন পেট্রোল ও ডিজেলের দাম বাড়ছে । তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে পরিবহণের ভাড়া ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম । এমতাবস্থায় বেঁচে থাকতে হলে এই ব্যাপক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে জনসাধারণকে লাগাতার আমদোলনে সামীল হতে হবে । তিনি সকল জনসাধারণকে ঐক্যবদ্ধ আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানান ।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...