আদালতে হাজিরা দিলেন বিরোধী দলনেতাসহ অন্যান্য বিরোধী নেতৃত্বরা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- বৃহস্পতিবার ফের আদালতে হাজিরা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ সিপিএম নেতারা। ২০২১ সালে রাজধানীর প্যারাডাইস চৌমুহনীতে একটি রাজনৈতিক কর্মসূচী নিয়েছিল সিপিএম।সেদিনের ঘটনায় পুলিস প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, প্রাক্তনমন্ত্রী তথা বিধানসভার বিরোধী দলের উপনেতা বাদল চৌধুরী, সিপিএম নেতা পবিত্র কর, মানিক দে, শঙ্কর প্রসাদ দত্ত, কৃষ্ণা রক্ষিত, রমা দাস, মধু সূদন দাসের নামে মামলা হয়। সেই মামলায় নোটিস পেয়ে বৃহস্পতিবার ফের আদালতে যান মানিক সরকার সহ অন্যান্যরা। এদিন তারা আদালতে আবেদন জানান এই মামলা থেকে তাদের মুক্তি দেওয়ার। এদিন আইনজীবী সংবাদ মাধ্যমের সামনে আগামী শুনানিতে আদালত শুনে বিরোধী নেতৃত্বদের মুক্তি প্রদান করবে বলে আশা ব্যাক্ত করেন। তাছাড়া এদিন সিপিএম নেতৃত্বরা অভিযোগ করেন, এটি সাজানো মামলা তাদের বিরুদ্ধে বলে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...