বিমল সিনহার আত্মবলিদান ভুলার নয়- জীতেন চৈধুরী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আজ থেকে প্রায় ২৪ বছর আগে আজকের দিনে কমলপুরের ধলাই নদীর পাড়ে বাম সরকারের মন্ত্রিসভার সদস্য শ্রমিকনেতা সুলেখক এবং সু বক্তা রাজ্যের সমস্ত অংশের মানুষের প্রিয়জন কমরেড বিমল সিনহাকে এন এল এফ টি সন্ত্রাস বাদীরা গুলি করে হত্যা করে। আজকে তার ২৫ তম শহিদান দিবস সারা রাজ্যে শ্রদ্ধার সাথে পালন করা হয়। বৃহস্পতিবার আগরতলার সিপি আই এম এর দলীয় অফিসে বিমল সিনহা ২৫ তম শহিদান দিবস পালন করা হয়। এই দিন উপস্থিত ছিলেন সি পি আই এম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান বাম নেতৃত্বরা। প্রয়াত কমরেড বিমল সিনহা প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বাম নেতৃত্বরা। তার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সি পি আই এম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন আজকে ২৪ বছর বাদে যখন বিমল সিনহাকে স্মরণ করা হচ্ছে আজকে এিপুরা রাজ্যের রাজনীতিতে কমরেড বিমল সিনহার যে অত্মবলিদান তা কখনো ভুলার মতো নয় বলে তিনি জানান।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...