জাতীয় শিক্ষানীতির বিরোধিতায় ৫ ই এপ্রিল দিল্লিতে গনধর্নায় বসছে এ আই ডি এস ও

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- জাতীয় শিক্ষানীতি বদল এর জন্য আগামী পাঁচ এপ্রিল দিল্লিতে গণ ধর্নায় বসতে চলেছে এআইডিএস ও। তারই পরিপ্রেক্ষিতে আয়োজিত হতে চলা গণ ধর্নার প্রচার স্বরূপ এক বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় রাজধানী আগরতলা উজ্জয়ন্ত প্যালেস এর সামনে। এদিন সংগঠনের কার্যকর্তা সংবাদমাধ্যমকে জানান জাতীয় শিক্ষা নীতি হলো ছাত্র-ছাত্রীদের শিক্ষা বিরোধী অগণতান্ত্রিক নীতি, এই শিক্ষানীতিতে ম্যান মেকিং পদ্ধতির অবলুপ্তি ঘটেছে। এই শিক্ষানীতিতে তৃতীয় পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে কিন্তু তাতে পাশ ফেল প্রথা রয়েছে কিনা তা জানা নেই। কিন্তু বলা বাহুল্য এই শিক্ষানীতিতে বিগত 10+2 যে নীতি ছিল সেই নীতি পদদলিত হয়েছে। জাতীয় শিক্ষা নীতির ফলে ছাত্র-ছাত্রীদের শিক্ষার ক্ষেত্রে এবং ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতে ভয়ঙ্কর মহামারী নেমে আসবে বলে অভিমত ব্যক্ত করেন। এদিনের কর্মসূচিতে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...