Connect with us

Uncategorized

সুদীপ আশিষের যাওয়ার পরে দল ভাল কাজ করবে- রেবতী মোহন দাস

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- সদ্য পদত্যাগ হওয়া দুই বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মন ও আশিষ সাহা দল ছেড়ে চলে যাওয়ার জন্য ভালো হয়ে গেছে কুলাইট হয়ে গেছে যে যে দিকে যাওয়ার চলে গেছে এখন সঠিকভাবে কাজ করতে পারবে বলে জানান ১৩ প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের তথা প্রাক্তন অধ্যক্ষ রেবতী মোহন দাস। মঙ্গলবার প্রতাপগড় এলাকায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয় তিনি আরও বলেন যারা বলছে আরো বিধায়ক দল ত্যাগ করে চলে যাবেন তার মধ্যে বিধায়ক রেবতী মোহন দাস এর নাম বলেছে ওই সমস্ত প্রচার করে কোন লাভ হবে না। তিনি সুরমা কেন্দ্রের বরখাস্ত বিধায়ক আশিস দাস বিধায়ক ভাতা পাবেন না এমন অবস্থায় এসে দাঁড়িয়েছে বলে জানান এবং যারা সুদীপ রায় বর্মন এর সাথে যে বিধায়করা গিয়েছেন দল ত্যাগ না করে তাদের বিষয়ে দল দেখবে। তিনি আরো বলেন ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করবে আর ঐ সমস্ত বিধায়কদের যাওয়াতে সরকারের কোনো ক্ষয়ক্ষতি হবে না বলে তিনি সাংবাদিকদের জানান।