কেন্দ্রীয় বাজেটের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন বামপন্থী নারী ও ছাত্র-যুব সংগঠনের

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বামপন্থী পাঁচটি সংগঠন যৌথভাবে কেন্দ্রীয় সরকারের জনস্বার্থ বিরোধী কর্পোরেট তোষণকারী গরিব মানুষদের পেটে লাথি মারার মতো যে বাজেট গত ক’দিন আগে সংসদে উত্থাপিত হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন সংগঠিত করেন আগরতলা সিটি সেন্টারের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন বামপন্থী পাঁচটি সংগঠন।এই দিন কেন্দ্রিয় সরকারের বাজেটের তিব্র ক্ষোভ ব্যক্ত করতে গিয়ে নারী নেএি রমা দাস বলেন কেন্দ্রিয় সরকার এই বার বাজেটে কোনধরনের জনকল্যাম মুখি বাজেট রাখেন নি,। কেন্দ্রের বিজেপি নেতৃত্বের সরকার আসার পর থেকে গত পাচঁ বছর প্রতিবারই বাজেটে জনস্বার্থমূলক বিষয়গুলোর উপর থেকে ক্রমান্বয়ে ভর্তুকি তুলে নেওয়া হচ্ছে। রাগার মত একটা গ্রামীণ কর্মসংস্থান কর্মসূচি কে সেখানে ২৭ শতাংশ ভর্তুকি কাটছাঁট করা হয়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে আনার কোনো উদ্যোগ কেন্দ্রীয় সরকারের নেই বরং কর্পোরেট মালিকরা যাতে সেখানে সুযোগ পায় তার জন্য দ্রব্যমূল্য বিষয়টাকে কেন্দ্রীয় সরকার এড়িয়ে গেছেন। উপরন্তু সেই জায়গাতে নতুন নতুন প্রত্যক্ষ এবং পরোক্ষ করের বোঝা চাপিয়ে দ্রব্যমূল্য বৃদ্ধি টাকে আরও গতিশীল করছে বলে জানান নারীনেত্রী রমা দাস।

Share post:

Subscribe

Popular

More like this
Related

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...

ন্যায্য মজুরি ও স্থায়ী চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের গণঅবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিনের ক্ষোভ রাস্তায়...