Connect with us

Uncategorized

রাজ্যের একনায়কতন্ত্রের বেদনা সহ্য করতে না পেরে দল ছাড়লেন সুদীপ- আশিস

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ-রাজ্য রাজনীতিতে নয়া সমীকরণ।সোমবার বিজেপি দল ত্যাগ করেছেন বিজেপি দুই বিধায়ক সুদীপ রায় বর্মন এবং আশীষ সাহা। রাজ্য বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তীর কাছে পদত্যাগ পত্র তুলে দিয়েছেন বিধায়ক সুদীপ রায় বর্মণ এবং আশিস সাহা। এদিন সুদীপ রায় বর্মণ সংবাদমাধ্যমকে জানান চারিদিকে মানুষের হাহাকার, দুখ যন্ত্রণা আর সহ্য হচ্ছিল না, রাজ্যের গনতন্ত্র বিপন্ন, রাজ্যে একনায়কতন্ত্র বিরাজ করছে, যার সাথে কথা হচ্ছে সেই-ই হতাশার কথা তুলে ধরছে, কেননা কয়েকজন অফিসার আর একজন মুখিয়া যখন যা ইচ্ছা করে বেরাচ্ছে। তাছাড়া রাজ্যের প্রধান বিরোধী দলগুলু মানুষের স্বার্থে কাজ করতে পারছেন না নানাহ কারনে, মানুষের কাছে মানুষের পাশে থেকে যেন মানুষের জন্য কাজ করা যায় সেদিকে লক্ষ রেখেই তাদের এই সিদ্ধান্ত বলে অভিমত ব্যক্ত করেন। পাশাপাশি আগামী ১০ফেব্রুয়ারি কংগ্রেসে যোগ দেবার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে এরা বলেন এমন কোন বিষয় নেই, ভবিষ্যতে যাই সিদ্ধান্ত হবে জানিয়ে দেওয়া হবে বলে জানান। তাছাড়া নয়া দিল্লি যাওয়ার প্রসঙ্গে আশিস সাহা বলেন আগামী পদক্ষেপ কি হবে সে বিষয়ে অবগত হওয়ার উদ্দেশ্যেই আজকে দিল্লি যাওয়া বলে জানিয়েছেন।