সুদীপ আশিসের পদত্যাগে দলের ক্ষতি হবে না – সুশান্ত

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- সোমবার রাজধানী আগরতলা কৃষ্ণনগর স্থিত প্রদেশ বিজেপি কার্যালয় রাজ্যের তথ্য ও সংস্কৃতিমন্ত্রী সুশান্ত চৌধুরীর উপস্থিতিতে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। এদিনের বৈঠকে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন বর্তমান রাজ্য বিজেপি সরকারকে ফেলে দেওয়ার চক্রান্ত চলছে তা সোমবার জলের মতো পরিস্কার হয়েছে । নাম না করে বিধায়ক সুদীপ রায় বর্মণ ও বিধায়ক আশিস সাহাকে কটাক্ষ করে এমনটাই বক্তব্য রাজ্যের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরীর। দলের মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য পাশে বসিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন , বিগত দিনেও এই ধরণের সিদ্ধান্ত নিয়েছে ‘ উনি ’ । উনি যে দল থেকে টিকিট নিয়ে বিধায়ক হয়েছেন , আমিও সে দল কংগ্রেসে ছিলাম । একই পরিস্থিতি ঘটেছে সম্প্রতি । সিপিএমকে সুযোগ করে দিতে এই ষড়যন্ত্র বলে দাবি করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী । তিনি বলেন এই পদত্যাগে কোনো ক্ষতি হবে না বর্তমান রাজ্য বিজেপি দলের।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...