বিমানসংস্থাকে ২৫ মে থেকে পরিষেবা শুরুর জন্য প্রস্তুত থাকতে অবহিত করা হচ্ছে,” নাগরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ পুরীর টুইট বার্তা

Date:

২ মাস পর শুরু হতে চলেছে বিমান পরিষেবা। বুধবার এমনটাই জানালেন অসামরিক বিমান পরিষেবা মন্ত্রী হরদীপ সিং পুরী। আগামী ২৫ মার্চ থেকে দেশের মধ্যে বিমান পরিষেবা চালু হবে বলে জানিয়েছেন। একসঙ্গে সব বিমান না চললেও ক্রমে ক্রমে বিমান চলাচল শুরু হবে। ২৫ মে থেকে ধীরে ধীরে পরিষেবা শুরু করার জন্য বিমানবন্দরগুলিকে প্রস্তুত হতে বলেছে কেন্দ্র। কীভাবে বুকিং শুরু হবে, সেকথা ক্রমশ জানিয়ে দেওয়া হবে সরকারের তরফে। সোমবার থেকে শুরু হতে চলেছে অভ্যন্তরীণ বিমান পরিষেবা। তবে “ক্যালিব্রেটেড পদ্ধতিতে” এই পরিষেবা শুরু হবে বলেই সরকার আজ জানিয়েছে। মার্চ মাসের শেষের দিকে সরকার করোনাভাইরাস ছড়িয়ে পড়া বন্ধ করার জন্য সরকার বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করলে বিমান পরিষেবাও বন্ধ করা হয়। দেশিয় বেসামরিক বিমান চলাচল কার্যক্রম ২৫ মে ২০২০ সোমবার থেকে পুনরায় শুরু হবে। সমস্ত বিমানবন্দর ও বিমানসংস্থাকে ২৫ মে থেকে পরিষেবা শুরুর জন্য প্রস্তুত থাকতে অবহিত করা হচ্ছে, নাগরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ পুরী টুইট করেছেন। সরকার ও বিমান সংস্থাগুলি পুনরায় বিমান পরিষেবা শুরু করার সময় ‘নিউ নরমাল’ সম্পর্কে আলোচনা করেছে। একটি বিমানে কম সংখ্যক যাত্রী উঠবেন এবং মাঝের আসনটি শারীরিক দূরত্বের জন্য খালি রাখা হবে। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন বিধিনিষেধ শিথিল করার কথা জানিয়েই লকড়াউনের মেয়াদ চতুর্থ দফায় বাড়ান, তখন বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ জানিয়েছিল যে বাণিজ্যিক যাত্রীবাহী ফ্লাইট পরিষেবা ৩১ মে পর্যন্ত স্থগিত থাকবে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...