১০৩২৩ এর রাজধানীর শিক্ষাভবনের ডেপুটেশন ধস্তাধস্তিতে পরিণত হয়, সামাজিক দূরত্বের অবমাননা

Date:

লক ডাউনের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার ১০৩২৩ শিক্ষকদের জন্য এককালীন ৩৫০০০ টাকা অনুদানের ঘোষণা দিয়েছিলো , সেই ঘোষণা অনুযায়ী রাজ্য সরকার কোনো প্রকারের শর্তাবলী না জড়ালেও জড়াচ্ছে শিক্ষা ভবনের অধিকর্তারা এমনটাই অভিযোগ ১০৩২৩ এডহক পে শিক্ষক কর্মচারী সংগঠনের । মঙ্গলবার ১০৩২৩ এডহক পে শিক্ষক কর্মচারী সংগঠন ৪ দফা দাবির ভিত্তিতে রাজধানীর শিক্ষাভবনে এক ডেপুটেশনে মিলিত হন । এদিন শিক্ষাভবনের শিক্ষা অধিকর্তাদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন ১০৩২৩ এডহক পে শিক্ষক কর্মচারী সংগঠন। পাশাপাশি আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়ে হয়ে উঠে ফলে প্রশাসন কর্মকর্তাদের সাথে ধস্তাধস্তি লেগে যায় আন্দোলনরত শিক্ষকরা। তবে আন্দোলন তীব্রতর হতে থাকলে শিক্ষা দপ্তরের অধিকর্তা শিক্ষকদের ৩ জনের একটি প্রতিনিধি দল অধিকর্তার সাথে সাক্ষাৎ করেন কিন্তু সাক্ষাতের আলোচনা বিষয়বস্তু জানা যায়নি । এই মুহূর্তে এরা কষ্টে আছেন ঠিকই কিন্তু সমাজের মেরুদন্ড হয়ে এই মহামারীর সময়ে এইভাবে জড়ো হয়ে সামাজিক দূরত্বকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে আন্দোলনে সামিল হওয়াটা খুবই নিন্দনীয় ব্যাপার।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...