Connect with us

Uncategorized

জনজাতি এলাকার উন্নয়ন হলে সবকা সাথ, সবকা বিকাশ কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়িত হবে: কৃষিমন্ত্রী

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জনজাতি গৌরব বর্ষ উপলক্ষ্যে ধরতি আবা জনভাগীদারি অভিযানের অঙ্গ হিসেবে আজ লেফুঙ্গা ব্লকের শচীন্দ্র দেববর্মা মেমোরিয়াল হলে লেফুঙ্গা ব্লকভিত্তিক মেগা সচেতনতামূলক ও প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয়। শিবিরের উদ্বোধন করেন কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতনলাল নাথ। শিবিরের উদ্বোধন করে তিনি বলেন, রাজ্য সরকার এই শিবিরগুলির মাধ্যমে বিভিন্ন প্রকল্পের সুফল সরাসরি জনগণের কাছে পৌঁছে দিচ্ছে।

আগে জনজাতি এলাকাগুলি অনেক পিছিয়ে ছিল। এখন ধীরে ধীরে উন্নত হচ্ছে। জনজাতি এলাকায় সরকারের বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে। রাস্তাঘাট হচ্ছে, স্কুল হচ্ছে, বাজার হচ্ছে, হাসপাতাল হচ্ছে। তিনি বলেন, জনজাতি এলাকার উন্নয়ন হলে সবকা সাথ, সবকা বিকাশ কর্মসূচি যথাযথ বাস্তবায়িত হবে। গত ৭ বছরে রাজ্য সরকার অনেক উন্নয়নমূলক কাজ করেছে। সরকারের কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। মানুষের অনেক সমস্যা এখন দূর হয়েছে। জনজাতি এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার জন্য এই প্রশাসনিক শিবিরের আয়োজন করা হচ্ছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লেফুঙ্গা বি.এ.সির ভাইস চেয়ারম্যান বুদ্ধ দেববর্মা, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা ডা. বিশাল কুমার, কৃষি দপ্তরের যুগ্ম অধিকর্তা রাজীব দেববর্মা, উপ-অধিকর্তা রণজিৎ কুমার দাস, সমাজসেবী বিপিন দেববর্মা, দীপক দেববর্মা প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লেফুঙ্গা ব্লকের বিডিও নরেন্দ্র রিয়াং। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেফুঙ্গা বি.এ.সি.-র চেয়ারম্যান রণবীর দেববর্মা। শিবিরে কৃষি দপ্তর থেকে কৃষি যন্ত্রপাতি, গাছের চারা, হস্ততীত দপ্তর থেকে তাঁত সামগ্রী, মৎস্য দপ্তর থেকে আইসবক্স বিতরণ করা হয়। অতিথিরা সামগ্রীগুলিকে সুবিধাভোগীদের হাতে তুলে দেন।

মোহনপুর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে ১২০টি ইনকাম সার্টিফিকেট, ২৫টি ম্যারেজ সার্টিফিকেট দেওয়া হয়। ১০টি রেশন কার্ডে নতুন নাম নথিভুক্ত করা ও ৩০টি আধার কার্ড আপডেট করা হয়। এছাড়া ৪৩টি এস.টি. সার্টিফিকেট, ৫৮টি পি.আর.টি.সি. সার্টিফিকেটের জন্য আবেদনপত্র গ্রহণ করা হয়। প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে ৪০৩ জনকে গৃহপালিত পশুপাখির জন্য ওষুধ দেওয়া হয়। স্বাস্থ্য দপ্তর থেকে ২০ জন রোগীর চিকিৎসা করে বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। ২৩ জনকে আয়ুষ্মান কার্ড রেজিস্ট্রেশন করে দেওয়া হয়।

Continue Reading