সুদীপ রায় বর্মনের পাশে দাঁড়িয়ে বিজেপির তীব্র নিন্দা জানালেন বিরোধীদল নেতা জিতেন্দ্র চৌধুরী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিশালগড়, টাকারজলা, ১ নং এম এল এ হোস্টেল সহ বিভিন্ন জায়গায় হামলার ঘটনায় শাসক দল ও সরকারের তীব্র সমালোচনা করলেন বিরোধী দলনেতা। তিনি বলেন, আমরা ন্যায় বিচার চাই। মানুষের সাংবিধানিক অধিকার সুরক্ষিত রাখা রাষ্ট্রের দায়িত্ব। তা যদি বার বার হোঁচট খায় তাহলে এর ফল সবাইকে ভুগতে হবে।

বিরোধী নেতা মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, পুলিশকে এখন ফ্রি হ্যান্ড করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী প্রচার করেন। ১ নং এম এল এ হোস্টেল সংরক্ষিত সুরক্ষিত এলাকা। সেখানে হামলা হলো অথচ পুলিশ কিছু করতে পারলো না। এই কি পুলিশের স্বাধীন ভাবে কাজ করার নমুনা ? পুলিশ কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে থাকবে এটা কোন গণতন্ত্র? প্রশ্ন তুলেন জিতেন্দ্র চৌধুরী।

বিরোধী নেতা অবশ্য যারা হামলা হুজ্জতির সঙ্গে জড়িত তাদের দায়ী করেননি। যারা তাদেরকে লেলিয়ে দিচ্ছে তাদেরকে দায়ী করে এসব থেকে সরে আসার আহ্বান জানান। কিছুবাহুবলি যুবককে লেলিয়ে দিয়ে বিরোধীদের দাবিয়ে রাখার চেষ্টা উদ্বেগজনক বলে মন্তব্য করেন বিরোধী দলনেতা।

এমএলএ হোস্টেলে হামলার ঘটনায় জীতেন চৌধুরীর এই বক্তব্যে স্পষ্ট তিনি সরাসরি এই ঘটনার জন্য সুদীপ রায় বর্মনের পাশে দাঁড়িয়ে বিজেপির তীব্র নিন্দা জানান। সেইসঙ্গে সরাসরি সমালোচনা করেন মুখ্যমন্ত্রীর। রাজ্যে আইন শৃঙ্খলাজনিত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

সাধারণ মানুষকে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আরও একবার সরকারের দৃষ্টি আকর্ষন করার পাশাপাশি হুঁশিয়ারিও।দিয়ে রাখেন। বিরোধী দলনেতা এর আগেও এভাবেই শাসকদল ও সরকারের সমালোচনায় সরব হয়েছিল।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...