রাজধানীতে জল বাহিত রোগে আক্রান্ত পুর নিগমের একাংশ এলাকা ঘুরে দেখলেন আশীষ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জল বাহিত রোগে আক্রান্ত পুর নিগমের একাংশ। অথচ বেখবর নিগম কর্তা মেয়র সাহেব। সপ্তাহ খানেক ধরে বাড়ি বাড়ি জন্ডিসের রোগী সনাক্ত হচ্ছে। ডাক্তার বাবুদের দাবি জল দূষণের ফলেই এই ঘটনা। আইজিএম এবং জিবিতে প্রতিদিন জন্ডিসে আক্রান্ত রোগীর ভিড় বাড়ছে। এলাকা পরিদর্শনে গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা।

তিনি এলাকার লোকজনের সঙ্গে কথা বলেন এবং সমস্যা সম্পর্কে অবগত হন। অধিকাংশ রোগী জগহরিমুড়া, রামঠাকুর সংঘ এলাকা থেকে শুরু করে গেন্ডুইস, মাস্টারপাড়া, নেতাজি চৌমুহনী, কল্যাণ সমিতি, সুধীর মাজুদারের গলি এবং গান্ধিগাঁট এলাকার। এইসব এলাকা থেকে প্রতিদিন ৫/৭জন করে জন্ডিসের রোগী ধরা পড়ছে। যেসমস্ত চিকিৎসকরা প্রাইভেট প্রেকটিস করছেন তাঁদের বিষয়টি প্রথম এসেছে।

তাদের একটাই বক্তব্য, এটা জলবাহিত রোগ। জল দূষণের ফলেই জন্ডিসের প্রকোপ বেড়েছে। স্বাস্থ্য প্রশাসনও এই ব্যাপারে অবগত রয়েছে এবং বাড়ি বাড়ি স্বাস্থ্য কর্মী পাঠিয়ে রিপোর্ট তৈরী করা হচ্ছে। অথচ নিগম কর্তা মেয়র সাহেব এব্যাপারে উদাসীন। তিনি ব্যস্ত উত্তরীয় পড়ে সভা সুন্দরে। বৃহস্পতিবার জন্ডিসে আক্রান্ত মাস্টারপাড়া, নেতাজি চৌমুহনী, কল্যাণ সমিতি, এলাকা পরিদর্শন করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা।

তিনি সংশ্লিষ্ট এলাকার বাড়ি বাড়ি যান এবং রোগীদের সঙ্গে কথা বলেন। এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। উল্লেখ্য ওই এলাকায় নতুন করে ডিডব্লিউএস থেকে পরিশোধিত পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে বলে খবর। সেই জল খেয়েই জন্ডিসের প্রাদুর্ভাব সেই এলাকায় দেখা দেয় বলে অভিযোগ।

জন্ডিসের প্রাদুর্ভাব দেখা দেয়ায় বিষয়টির উপর তীক্ষ্ণ নজর রেখেছে। কিন্তু পুর নিগমের কোন উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছেনা। উল্লেখ্য, স্মার্ট সিটিতে পানীয় জলে দূষণ এবং জণ্ডিসের প্রকোপ বৃদ্ধি নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন চলছে। নিগম কর্তা মেয়র সাহেব এ ব্যাপারে কোনো খোঁজ খবর নিচ্ছেন না বলে খবর।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...