ফ্লাওয়ার্স ক্লাবের এই বছর পূজার থিম অন্ধ্রপ্রদেশের তিরুপতি বালাজি মন্দির

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগেকার সময়ে ক্লাবগুলির মধ্যে মাসল পাওয়ার এর প্রতিযোগিতা হতো। এখন সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতিযোগিতা হয়। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আইন শৃঙ্খলার উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। কথাগুলি বলেছেন সাংসদ রাজীব ভট্টাচার্য। বৃহস্পতিবার রাজধানীর মঠ চৌমুহনিস্থিত ফ্লাওয়ার্স ক্লাব আনুষ্ঠানিক ভাবে তাদের পূজার থিমের উদ্বোধন করে।

তাতে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য। এদিন রাজীববাবু বলেন এক সময় ক্লাব মানেই ছিল আতঙ্ক। প্রায় সব সময়ই এক ক্লাব অন্য ক্লাবের বিরুদ্ধে শক্তির প্রদর্শনে মত্ত ছিল। এলাকাগুলিতেও ক্লাবের নাম শুনলে ভয় হতো। সময়ের পরিবর্তনে ক্লাবের কালচার বদলেছে। এখন শহরের ক্লাবগুলিতে সামাজিক ও সাংস্কৃতিক প্রতিযোগিতা হচ্ছে। সমাজ গঠনে এগিয়ে আসছে ক্লাবগুলিও।

রক্তদান থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কাজে ব্যস্ত থাকছে ক্লাবগুলি। ক্লাবের এই বছর পূজার থিম অন্ধ্রপ্রদেশের তিরুপতি বালাজি মন্দির। বাজেট ৬৫ থেকে ৬৭ লক্ষ টাকা। সাংসদ এই উদ্যোগের জন্যে ক্লাব সদস্যদের ধন্যবাদ জানান। বিগত কয়েক বছরের মতো এই বছরও শারদোৎসব শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...