পাকিস্তানের গুপ্তচরের সঙ্গে যোগাযোগ গ্রেফতার নৌসেনা সদর দপ্তরের এক করণিক

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :-পাকিস্তানি গুপ্তচরেদের কাছে তথ্যপাচারের অভিযোগে গ্রেফতার করা হল নৌসেনা সদর দফতরে কর্মরত এক অসামরিক করণিককে। বিশাল যাদব নামে ওই অভিযুক্তকে বুধবার গ্রেফতার করেছে রাজস্থান পুলিশের গোয়েন্দা শাখা। হরিয়ানার রেওয়ারি জেলার বাসিন্দা বিশাল ডিরেক্টরেট অফ ডকইয়ার্ডে একজন আপার ডিভিশন ক্লার্ক হিসাবে কর্মরত ছিলেন।

দিল্লিতে নৌসেনা সদর দফতরেই তাঁর পোস্টিং ছিল। অভিযুক্ত যুবকের নাম বিশাল যাদব। হরিয়ানার বাসিন্দা তিনি। ভারতীয় নৌসেনার দিল্লিতে অবস্থিত সদর দপ্তরে ক্লার্ক পদে কর্মরত ছিলেন। চর সন্দেহে তাঁর মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করতেই গোটা বিষয়টি প্রকাশ্যে আসে। মোবাইলের তথ্য থেকে জানা যায়, টাকার বিনিময়ে তিনি নৌসেনা এবং প্রতিরক্ষা দপ্তরের গোপন তথ্য পাকিস্তানের এক মহিলা এজেন্টকে পাচার করতেন।

রাজস্থান পুলিশের সিআইডি আধিকারিক বিষুষ্ণকান্ত গুপ্তা জানান, রাজস্থান পুলিশের গোয়েন্দারা পাকিস্তানি গুপ্তচর সংস্থার কার‍্যকলাপের উপর নজর রাখছিল। সেই সূত্রেই খোঁজ মেলে বিশাল যাদবের। বিষ্ণুকান্ত জানান, পাক মহিলা এজেন্টের সঙ্গে সোশাল মিডিয়ায় যোগযোগ রাখত অভিযুক্ত। নিজেকে প্রিয়া শর্মা নামে পরিচয় দিত ওই মহিলা।

সে-ই বিশালকে মোটা টাকা পাঠাত তথ্য চালানের বিনিময়ে। তদন্ত সূত্রে আরও জানা গিয়েছে, বিশাল অনলাইন গেমে আসক্ত ছিলেন। এর জন্য টাকার প্রয়োজন মেটাতে চরের কাজ শুরু করেন। অভিযুক্তকে গ্রেপ্তার করে ঠিক কোন তথ্য পাচার হয়েছে, তাঁর কোনও সঙ্গী আছে কিনা, যাবতীয় খতিয়ে দেখছে রাজ্য ও কেন্দ্রীয় সংস্থাগুলি। পুলিশ জানিয়েছে, ধৃত বিশালের মোবাইল ইতিমধ্যে ফরেন্সিক বিশ্লেষণ করা হয়েছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...