রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পে শিক্ষার্থীদের বিশেষ সুযোগ দিচ্ছে, রাজ্যে এখন মেডিকেল হাব হচ্ছে: মেয়র

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগেকার সময় শিক্ষা গ্রহণ কঠিন ছিল। এখন রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পে শিক্ষার্থীদের বিশেষ সুযোগ দিচ্ছে রাজ্যে এখন মেডিকেল হাব হচ্ছে। একাধিক মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং, পলিটেকনিক, নার্সিং কলেজ রয়েছে। কৃষি, ফার্মাসি, ল, ফরেন্সিক সায়েন্স সহ বিভিন্ন বিষয়ের কলেজ রয়েছে। বললেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।

ভারত সেবাশ্রম পরিচালিত পরমানন্দ বিদ্যামন্দিবে ৩১তম স্কুল প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বৃহস্পতিবার স্কুল প্রাঙ্গনে এক অনুষ্ঠান হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে এই কথাগুলি বলেন তিনি।

মেয়র আরো বলেন, কৃতী ছাত্র ছাত্রীরা দেশের সম্পদ। তাদের মেধা নিয়ে রাজ্যের উন্নয়ন হবে। রাষ্ট্র নির্মাণে তারা চিন্তাভাবনা করবে তিনি কৃতীদের উজ্জ্বল ভবিষৎ কামনা করেন। এদিন এই স্কুল থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ন সকল ছাত্র ছাত্রীদের সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র ছাড়াও, স্কুলের প্রিন্সিপাল রত্না মজুমদার, শিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা সহ অন্যান্যরা। অনুষ্ঠান ঘিরে স্কুলের শিক্ষার্থীদর মধ্যে বেশ উৎসাহ দেখা গিয়েছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...