আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী দিবসে র‍্যালি

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী দিবস উদযাপন করা হলো আগরতলায়। বর্তমান সময়ে মাদকদ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচার একটি বিরাট বড় জ্বলন্ত সমস্যা। তাই এই বিশেষ দিনটি উদযাপন খুবই সময়োপযোগী। বৃহস্পতিবার ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটি ত্রিপুরা শাখার উদ্যোগে শহরের এক সচেতনমূলক রেলি হয়।

তাতে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডঃ তপন মজুমদার, সোসাইটির কর্মকর্তারা সহ অন্যান্ন বিশিষ্ট জনেরা। রেলিটি রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে এসে শেষ হয়।

মূলত নেশা সামগ্রীর ব্যবহারের ভয়ঙ্কর পরিণতি ও অবৈধ পাচার এর বিরুদ্ধে মানুষকে সচেতন করতেই এই রেলির আয়োজন বলে জানানো হয় রেলিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী ও মানসিক রোগ বিশেষজ্ঞরা অংশ নেন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...