রাজধানীর শহরের বিভিন্ন এলাকায় ট্রাফিক অভিযান

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ট্রাফিক পুলিশ নিয়মিত অভিযান চালিয়েছে বলে দাবি করলেও হঠাৎ হঠাৎই তাদের অভিযানে নামতে দেখা যায়। বৃহস্পতিবার আগরতলার উত্তর গেট এলাকায় ট্রাফিক বিভাগের পক্ষ থেকে একটি বিশেষ অভিযান চালানো হয়। এই দিনের এই অভিযানে উপস্থিত ছিলেন ট্রাফিক পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকরা। দেখা যায় দ্বিচক্রী যান চালকদেরকেই বেশি ধরা হয়। তাদের কাগজ পত্র ঠিক আছে কিনা দেখা হয়।

ট্রাফিক আইন লঙ্ঘন করা হচ্ছে কিনা তা দেখে প্রয়োজনে ফাইন করা হয় নয়তো কেস নেওয়া হয়। বেআইনি পার্কিং এর বিষয়টিও দেখা হয়। এই ধরণের বিক্ষিপ্ত অভিযানে প্রকৃত সমস্যার সমাধান কতটা হচ্ছে তা ট্রাফিক এর অধিকারিকরাই বলতে পারবেন। কিন্তু শহরের মধ্যে হরিগঙ্গা বসাক রোড, শকুন্তলা রোড, সেন্ট্রাল রোড, মন্ত্রীবাড়ী রোড, বটতলা কামান চৌমুহনী সহ বিভিন্ন জায়গায় সারাক্ষন বেআইনি পার্কিং হলেও দেখা মেলেনা ট্রাফিক কর্মীদের কোনো ব্যবস্থা নিতে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...