আগরতলা রেল স্টেশন থেকে দুই রোহিঙ্গা নাগরিক আটক

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা রেল স্টেশন থেকে দুই রোহিঙ্গা নাগরিককে আটক করল আগরতলা জিআরপি থানার পুলিশ। তাদের মধ্যে একজন মহিলা ও অপরজন পুরুষ। শুক্রবার বিকালে আগরতলা জিআরপি থানার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। ধৃতরা হল আজিদা বেগম ও রমজান আলি। বাংলাদেশ থেকে তারা অবৈধভাবে রাজ্যে আসে।

আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস জানান ধৃতরা বাংলাদেশের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প নং ৫ থেকে পালিয়ে এসেছে। ধৃতদের পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের কাছ থেকে দুইটি মোবাইল ও ভারতীয় টাকা উদ্ধার হয়েছে। ধৃতদের পুলিশ রিমান্ডে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালানো হবে। তাদেরকে ভারতে আসার ক্ষেত্রে কারা সাহায্য করেছে তা জানার চেষ্টা করা হবে বলে জানান তিনি।

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

আঞ্চলিক দল দীর্ঘস্থায়ী হয় না, কারণ তারা উন্নয়ন নিশ্চিত করতে পারে না: বিদ্যুৎ মন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিদ্যুৎ মন্ত্রী রতন...

“রাজনীতি নয়, সম্পর্ক বড়”—হিংসা বন্ধে বার্তা প্রদ্যোৎ দেববর্মার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে সাম্প্রতিক হিংসাত্মক...

বেকারত্ব ও আইনশৃঙ্খলা ইস্যুতে বিজেপিকে নিশানা, ধর্মনগরে মানিক সরকারের সভা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-ধর্মনগরে উপনির্বাচনকে সামনে রেখে...

সন্ত্রাসের নিন্দা, হাসপাতালে গিয়ে বার্তা দিলেন মন্ত্রী কিশোর বর্মন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রবিবার সকালে রামপদ...